ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দলীয় পঞ্চাশের পরই ফিরে গেলেন আফিফ

দুই ওভারেই দুই ওপেনারের বিদায়ে বিশাল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ততক্ষণে ফিরে এসেছে বুমেরাং হয়ে। দলের এই বিপর্যয়ের মুখে প্রতিরোধ গড়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত।


কিন্তু অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পূরণের ঠিক পরপরই আত্মঘাতী শটে সাজঘরের পথ ধরেছেন আফিফ। লেগস্পিনার শাদাব খানের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে একটি করে চার-ছয়ের মারে ২১ বলে ২০ রান।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৫৭ রান। তিন নম্বরে নামা নাজমুল শান্ত অপরাজিত রয়েছেন ২১ বলে ২৮ রানে। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


বিস্তারিত আসছে...

ads
ads
ads

Our Facebook Page

↑